ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বেশ কয়েকটি ছবি মুক্তির কথা থাকলেও ২৯ ফেব্র"য়ারি মুক্তি পাচ্ছে শুধু একটি ছবি। 'শ্রেষ্ঠ সন্তান' নামের এই ছবিতে অভিনয় করেছেন প্রয়াত চিত্র নায়ক মান্না। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকীবুল ইসলাম রাকীব।
সারাদেশের ৩৮টি প্রেক্ষাগৃহে ছবিটি ২৯ ফেব্র"য়ারি থেকে প্রদর্শিত হবে। এর মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের ২০টি প্রেক্ষাগৃহে ছবিটি চলবে।
পরিচালক রাকীবুল ইসলাম রাকীব বলেন, "আগেই আশা ছিল ছবিটি দর্শক টানবে। তবে মান্নার মৃত্যুর পর ছবিটির চাহিদা আরও বেড়েছে। তাই একসঙ্গে এতগুলো হলে ছবিটি মুুক্তি পাবে।"
দীলিপ মুভিজ এর ব্যানারে 'শ্রেষ্ঠ সন্তান' ছবিতে মান্না ছাড়াও আরও অভিনয় করেছেন আনোয়ারা, কাজী হায়াৎ, পপি, প্রিন্স, ইরিন, মিশা সওদাগর, কোবরা প্রমুখ।
রাকীবুল ইসলাম রাকীব বর্তমানে ৮টি ছবির নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া মার্চে মাঝামাঝি মুক্তি পাবে তার পরিচালিত মান্না অভিনীত আরেকটি ছবি 'নষ্ট জীবন।' এতে আরও অভিনয় করেছেন নদী, নিশো, আহম্মেদ শরীফ, কোবরা ও মিশা সওদাগর।
ছবিটি বর্তমানে সেন্সরে জমা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএএম/ওএস/এমআইআর/২২৩৬ঘ.
bdnews24