২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে বাস করবেন ব্র্যাড-জোলি?

হলিউডের তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্রাড পিট ফ্রান্সে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। জোলি চান তার অনাগত সন্তানের জন্ম ফ্রান্সে হোক। আর এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন তার ফ্রেঞ্চ-কানাডিয়ান মায়ের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়ে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। মার্কিন এই নায়িকা তার ফরাসী পরিচয়ের জন্য গর্বিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- হলিউডের তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্রাড পিট ফ্রান্সে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। জোলি চান তার অনাগত সন্তানের জন্ম ফ্রান্সে হোক। আর এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন তার ফ্রেঞ্চ-কানাডিয়ান মায়ের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়ে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। মার্কিন এই নায়িকা তার ফরাসী পরিচয়ের জন্য গর্বিত। অ্যাঞ্জেলিনা জোলি যমজ সন্তান ধারণ করছেন এই গুজব উড়িয়ে দিয়ে এই জুটির ঘনিষ্ঠ এক সূত্রের উদ্ধৃতি দিয়ে লন্ডনের সান পত্রিকা জানায় যে, কেবল একটি সন্তানের প্রতীক্ষায় আছেন তারা। আর এই সন্তানটি মেয়ে জেনে বিশেষ করে জোলি খুবই উচ্ছ্বসিত। অ্যাঞ্জেলিনা জুটি তাদের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এরই মধ্যে দক্ষিণ ফ্রান্সে একটি শ্যাতে কিনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএন/ওএস/এমআইআর/২২৩০ঘ.