ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘঠিত হিটলারের অনেক কুকীর্তির একটি ইহুদী নিধনযজ্ঞ। তার শ্যেন দৃষ্টি থেকে রেহাই পাননি আলবার্ট আইনস্টাইটের মতো অনেক বিখ্যাত ইহুদিও। হিটলারের নিধন তালিকা বা হিট লিস্টে নাম ছিল বরেণ্য চলচ্চিত্রকার চার্লি চ্যাপলিনের নামও। এরকম হিট লিস্ট সমৃদ্ধ একটি বই নিলামে উঠছে খুব শিঘ্রই। খবর পিটিআই বার্তা সংস্থার।
১৯৩০ এর দশকে বার্লিনে জুদেন সেহেন ডিশ আন (দি জ্যুস আর ওয়াচিং ইউ) নামে একটি বই প্রকাশিত হয়। ৯৫ পৃষ্ঠার বইয়ে ব্যাংকার, অর্থনীতিবিদ, সাংবাদিক, শিল্পী সহ খ্যাতনামা ইহুদীদের একটি দীর্ঘ তালিকা ছিল।
নাৎসী শাসকরা চ্যাপলিনের ছবির রস গ্রহণে ব্যর্থ হন এবং কিংবদন্তীতুল্য এই কমেডিয়ানকে ওই বইয়ের 'আর্টিস্টিক জ্যুস' ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেন। বইয়ে উল্লেখ করা হয় যে তিনি ইহুদী বংশোদ্ভুত। সুতরাং তিনি পুরোপুরি না হলেও ছদ্মবেশী ইহুদী।
ডক্টর যোহান ভন লিয়ারস এর লেখা 'ব্লাক বুক' নামে পরিচিত বইটি আগামী সপ্তাহে নিলামে উঠবে। বৃটেনের দি ডেইলি ট্রেলিগ্রাফ জানিয়েছে এ খবর।
নিলামকারী রিচার্ড ওয়েস্টউড-ব্র"কস জানান, "বইটি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ইহুদীদের আক্রমণ করার উদ্দেশ্য নিয়েই লেখা হয়েছিল। এতে জার্মান জনগণকে সাবধান করে দেওয়া হয় এই বলে যে, এই ইহুদীরা বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক গড়ে তুলছে বিশ্বকে শাসন করার জন্য।"
চলচ্চিত্র ঐতিহাসিক কেভিন ব্রাউনলো বলেন যে, চ্যাপলিনকে একবার এ বইয়ের একটা কপি পাঠানো হয়। বিষয়টাকে যে কোনরকম পাত্তা দিচ্ছেন না সেটা প্রমাণ করতে এর পর চ্যাপলিন ১৯৪০ সালে তার বিখ্যাত কমেডি 'দি ডিকটেটর' তৈরি করেন।
তবে, ব্র"কসের ধারণা, "যখন নাৎসী বাহিনীর হাতে এই বইয়ে উল্লেখিত অধিকাংস ইহুদী মারা যায় তখন নিশ্চয়ই চ্যাপলিন ঘাবড়ে গিয়েছিলেন।"
ব্রাউনলো জানান, "নাৎসীরা ভুল করে চ্যাপলিনকে ইহুদী মনে করতেন। চ্যাপলিন নিজে থেকে কখনো এর প্রতিবাদ না করায় নাৎসীদের এই ধারণা আরও পোক্ত হয়।"
৬ মার্চ শ্রপশায়ারে নিলামদার মুলকস বইটি নিলামে ওঠাবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮১২ ঘ
bdnews24