২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের ঘোষণা প্রত্যাহার করে নিলেন সঞ্জয় দত্ত

বুধবার গোয়ার অনুষ্ঠিত তার বিয়ের ঘোষণা প্রত্যাহার করে নিলেন সঞ্জয় দত্ত। দক্ষিন গোয়া সাব রেজিস্ট্রার এ মান্যতার সঙ্গে যৌথভাবে এক আবেদনপত্রে তিনি এ প্রত্যাহারের কথা উল্লেখ করে বলেন যে, পতুর্গীজ সিভিল কোড, ১৮৭৬ এর অধীনে তারা বিয়ের শপথ করতে চান না। খবর ভারতের একাধিক সংবাদ সংস্থার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 11:25 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বুধবার গোয়ার অনুষ্ঠিত তার বিয়ের ঘোষণা প্রত্যাহার করে নিলেন সঞ্জয় দত্ত। দক্ষিন গোয়া সাব রেজিস্ট্রার এ মান্যতার সঙ্গে যৌথভাবে এক আবেদনপত্রে তিনি এ প্রত্যাহারের কথা উল্লেখ করে বলেন যে, পতুর্গীজ সিভিল কোড, ১৮৭৬ এর অধীনে তারা বিয়ের শপথ করতে চান না। খবর ভারতের একাধিক সংবাদ সংস্থার। আবেদনপত্রে এই জুটি বলেন যে, বিয়ের সময় তারা যেসব দলিল সম্পাদন করেছেন সেগুলি আইনের দৃষ্টিতে বাতিল বলে গণ্য হবে। সঞ্জয় ও মান্যতা এখন তাদের বিবাহ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ এর আওতায় রেজিস্ট্রি করতে চান। এর আগে ৭ ফেব্র"য়ারি তারা গোয়ায় রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করেন। কিন্তু মান্যতা কী করে গোয়ায় রেসিডেন্স সার্টিফিকেট পান, এই বিতর্ক জোরদার হয়ে উঠলে তার প্রেক্ষিতে তাদের বিয়ে আইনসিদ্ধ নয় বলে ঘোষণা করে আদালত। সোমবার দক্ষিন গোয়ার জেলা প্রশাসন মান্যতার গোয়ার রেসিডেন্স সার্টিফিকেটের স্বচ্ছতা সম্পর্কে সন্দেহ পোষণ করে তার বিরুদ্ধে এই মর্মে কারণ দর্শাও নোটিশ জারি করে বলে যে, তার কোর্ট ম্যারেজের সময় দাখিল করা রেসিডেন্স সার্টিফিকেট কেন বাতিল করা হবে না। ফেব্র"য়ারিতে বিয়ের সময় আদালতে একটি সার্টিফিকেট দেখিয়ে মান্যতা দাবি করেন যে তার বাড়ী দক্ষিন গোয়ার মারওগাও শহরের অ্যাকোয়েমে। কিন্তু ওই সার্টিফিকেটের সত্যতা নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় বিষয়টি আদালত চ্যালেঞ্জ করে। উল্লেখ্য গোয়ার অনুষ্ঠানের পর সঞ্জয় মান্যতা জুটি ১১ ফেব্র"য়ারি মুম্বাইয়ে হিন্দু আচার অনুযায়ী বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন। এদিকে দিন পনের আগে মুম্বাইয়ের এক পারিবারিক আদালতে মেহরাজ শাইখ নামে এক ব্যক্তি মান্যতাকে তার স্ত্রী দাবি করে মামলা করেন। তার আবেদনপত্রে শাইখ বলেন যে, তিনি ২০০৩ সালে মান্যতাকে বিয়ে করেন এবং এখনো তাকে তিনি আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেননি। আবেদনপত্রে তিনি আরও দাবি করেন যে, তার মান্যতার সঙ্গে বিবাহসূত্রে তার আড়াই বছরের একটি ছেলে আছে। বর্তমানে শিশুটি হায়দ্রাবাদে মান্যতার মায়ের সঙ্গে আছে। তিনি অভিযোগ করেন যে, সঞ্জয় মান্যতার বিয়ে তাদের মুসলিম বিবাহ রীতিকে ভঙ্গ করেছে। তিনি আরও জানান, তিনি ও মান্যতা আলাদাভাবে বসবাস করলেও দুজনের কেউই তালাক বা ডিভোর্স চাননি। বিডিনিউজটোয়েন্টফোরডটকম/এএন/এমআইআর/১৭১৭ ঘ