২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে প্রকাশিত হচ্ছে ম্যাডোনার নতুন অ্যালবাম

নতুন অ্যালবামের কাজ শেষ করেছেন ম্যাডোনা। 'হার্ড ক্যান্ডি' নামের এই অ্যালবামটি ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে মুক্তি পাচ্ছে ২৯ এপ্রিল। মার্কিন এই গায়িকার মুখপাত্র মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- নতুন অ্যালবামের কাজ শেষ করেছেন ম্যাডোনা। 'হার্ড ক্যান্ডি' নামের এই অ্যালবামটি ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে মুক্তি পাচ্ছে ২৯ এপ্রিল। মার্কিন এই গায়িকার মুখপাত্র মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেন। নতুন অ্যালবামটির মুক্তি সম্পর্কিত তথ্য প্রথম প্রকাশ পায় 'এন্টাটেইনমেন্ট উইকলি'র ওয়েব সাইটে। এরপর ম্যাডোনার মুখপাত্র লিজ রোজেনবার্গ অ্যালবাম নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করেন। রোজেনবার্গের বক্তব্য উদ্ধৃত করে এন্টারটেইনমেন্ট উইকলি জানায় যে, ৪৯ বছর বয়স্ক এই গায়িকা ক্যান্ডি বা চকলেট খুব পছন্দ করেন। তাই অ্যালবামের নাম 'হার্ড ক্যান্ডি'। ২০০৫ সালে ইউএস পপ চার্টের শীর্ষে থাকা অ্যালবাম 'কনফেশন অন এ ডান্স ফোর' এর পর এই অ্যালবামটি বের হচ্ছে। এতে উল্লেখযোগ্য গানের মধ্যে আছে 'ক্যান্ডি স্টোর' ও 'ফোর মিনিটিস'। 'হার্ড ক্যান্ডি' অ্যালবামটিই হবে আগামী ১০ বছরের মধ্যে ম্যাডোনার সর্বশেষ স্টুডিও অ্যালবাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএস/এমআইআর/২১৫১ঘ.