ব্রাসেলস, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- আমেরিকান গ্যাংস্টার পরিচালক রিডলি স্কট বিবদমান দুই ক্ষমতাধর শত্র"কে নিয়ে আরও একটি ছবি তৈরির উদ্যোগ নিয়েছেন। এই দুই প্রতিদ্বন্দ্বি হলেন রোনাল্ড রিগ্যান ও মিখাইল গর্বাচেভ।
ছবির নাম এখনো ঠিক হয়নি, চিত্রনাট্যের কাজ চলছে। ১৯৮৬ সালে আইসল্যান্ডের রিকজাভিকে দুই পরাশক্তি প্রধানের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে যে শীর্ষ সম্মেলন হয়েছিল সেটার উপরই গুরুত্ব আরোপ করা হবে ছবিতে। চলতি বছরের শেষ নাগাদ ছবির কাজ শেষ হবে এবং মুক্তি পাবে ২০০৯ সালের শুরুর দিকে। দি হলিউড রিপোর্টারকে এসব কথা জানান স্কট।
স্কট তার ভাই টনির সঙ্গে যৌথভাবে যে স্কট ফ্রি প্রডাকশন কোম্পানি পরিচালনা করেন তার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল স
bdnews24