ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অভিনেতা হুমায়ূন ফরিদী প্রথমবারের মত ধারাবাহিক নাটক পরিচালনা করছেন। সিচুয়েশনাল কমেডি ধর্মী এই নাটকের নাম 'ভাড়া বাড়ি বাড়াবাড়ি'।
২৬ পর্বের এই নাটকটির শুটিং শুরু হয়েছে ২২ ফেব্র"য়ারি থেকে। অভিনয়ে আছেন সুবর্ণা মুস্তাফা, জাহিদ হোসেন শোভন, মীর সাব্বির, সুমাইয়া সিমু, রোমানা সহ অনেকে। এছাড়া হুমায়ূন ফরিদী নিজেও এই নাটকে অভিনয় করছেন।
নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন নজরুল ইসলাম।
এর আগে ফরিদী বেশ কয়েকটি এক খন্ডের নাটক পরিচালনা করেছেন। উল্লেখযোগ্যগুলো হল - তবুও প্রতিক্ষা, এবং অতঃপর, একটি স্বর্নালী সকাল, চন্দ্রগ্রস্থ, ইত্যাদি।
এতদিন কেন ধারাবাহিক নাটক নির্মাণ করেননি? এই প্রশ্নের জবাবে হুমায়ূন ফরিদী বলেন, "আসলে আগে ভালো চিত্রনাট্য পাইনি তাই করিনি। এই নাটকের চিত্রনাট্যটি ভালো লেগেছে তাই ধারাবাহিক নির্মাণে হাত দিয়েছি।"
ধারাবাহিকটি কোন চ্যানেলে প্রচারিত হবে তা এখনও ঠিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯২০ঘ.
bdnews24