২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ম্যারিয়ন কোর্তিলার্দ

'লা ভি এন রোজ' ছবিতে এডিথ পিয়াফের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে অস্কার লাভ করলেন ম্যারিয়ন কোর্তির্লার্দ। ১৯৬০ সালের পর তিনিই প্রথম ফরাসী অভিনেত্রী যিনি এই ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেলেন। এ বছরই প্রথম বারের মতো অস্কার মনোনয়ন লাভ করেন ম্যারিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 05:41 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

লস এঞ্জেলস, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- 'লা ভি এন রোজ' ছবিতে এডিথ পিয়াফের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে অস্কার লাভ করলেন ম্যারিয়ন কোর্তির্লার্দ। ১৯৬০ সালের পর তিনিই প্রথম ফরাসী অভিনেত্রী যিনি এই ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেলেন। এ বছরই প্রথম বারের মতো অস্কার মনোনয়ন লাভ করেন ম্যারিয়ন। 'রোজ' ছবিতে পিয়াফের চরিত্রে ৩২ বছর বয়স্ক অভিনেত্রীর অভিনয় দেশে ও দেশের বাইরে বিস্তর প্রশংসা লাভ করে। এক গণিকালয়ে দাদীমার কাছে মানুষ হওয়া পিয়াফ কীভাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেন এবং পরে নেশা ও মদ্যপানের ফলে অল্প বয়সেই তার জীবনপ্রদীপ নিবে গেল সেটাই 'লা ভি এন রোজ' ছবির উপজীব্য। প্যারিসে জন্ম নেয়া কটিলার্ড 'লা মম' ছবিতে অভিনয়ের জন্য ফরাসি চলচ্চিত্র শিল্পের দামী পুরস্কার সিজার অ্যাওয়ার্ড লাভ করার কয়েকদিন পরই এই অস্কার পেলেন। উল্লেখ্য, পিয়াফের জীবনী ভিত্তিক ছবিটি ফ্রান্সে 'লা মম' নামে পরিচিত। পিয়াফের ভূমিকায় অভিনয়ের জন্য এ বছরই বিট্রিশ চলচ্চিত্রের সেরা পুরস্কার বাফটা ও গোল্ডেন গ্লোব লাভ করেন ফরাসী অভিনেত্রী। কোর্তিলার্দের আগে ১৯৬০ সালে সর্বশেষ অস্কার লাভ করেন যে ফরাসী অভিনেত্রী তিনি সিমন সাইনোরেট। 'রুম অ্যাট দি টপ' ছবিতে অভিনয়ের জন্য সে বছর সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে অস্কার পান তিনি। এর পর অবশ্য বেশ কয়েকজন ফরাসী অভিনেত্রী অস্কারে মনোনয়ন লাভ করেন যাদের মধ্যে আছেন ক্যাথেরিন দেনেউভ ও ইসাবেলা আদজানি। এ বছর যাদের সঙ্গে লড়ে অস্কার লাভ করলেন কোর্তিলার্দ তারা হলেন জুলি ক্রিস্টি (অ্যাওয়ে ফ্রম হার), নবাগতা এলেন পেইজ (জুনো), লরা লিনে (দি স্যাভেজেস) ও কেট ব্লাংশেট (এলিজাবেথ : দি গোল্ডেন এইজ)। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/০৯৫৯ ঘ