২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশাত্মবোধক গান নিয়ে অ্যালবাম

শুধু দেশের গান নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম নির্মিত হচ্ছে। পল্লব স্যানালের সুর ও সঙ্গীতে অ্যালবামটিতে ১০জন কণ্ঠশিল্পী ১০টি গানে কণ্ঠ দিবেন। সবগুলো গানের কথা লিখেছেন মেজর (অবঃ) আনিসুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শুধু দেশের গান নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম নির্মিত হচ্ছে। পল্লব স্যানালের সুর ও সঙ্গীতে অ্যালবামটিতে ১০জন কণ্ঠশিল্পী ১০টি গানে কণ্ঠ দিবেন। সবগুলো গানের কথা লিখেছেন মেজর (অবঃ) আনিসুর রহমান। সাউন্ডটেক এর ব্যানারে প্রকাশিতব্য শিরোনাম ঠিক না হওয়া অ্যালবামটিতে গান করবেন, শাহনাজ রহমতউল্লাহ, সাবিনা ইয়াসমীন, শাম্মী আক্তার, শাকিলা জাফর, সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, কনক চাঁপা, মনির খান ও আসিফ। অ্যালবাম প্রসঙ্গে গীতিকার মেজর (অবঃ) আনিসুর রহমান বলেন, "একটি টেলিভিশন চ্যানেলের জন্য ১৫ কোটি মানুষের ৩০ কোটি হাত শিরোনামে দেশাত্মবোধক গানটি লেখার পর বেশ কয়েকজন আমাকে গান লেখায় উৎসাহ দেন। তাদের পরামর্শ ও নিজের সুপ্ত বাসনাকে মেলে ধরতেই নিয়মিত গান লেখা শুরু করি। আর সেই গানগুলো নিয়ে এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই এই অ্যালবামের কাজে হাত দেই। এটি হবে প্রথম অ্যালবাম যেটিতে আমি সবগুলো গান লিখেছি।" অ্যালবামের কাজ বেইলি রোডের অডিও আর্ট স্টুডিওতে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানান এই গীতিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/২১৫৩ঘ.