২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম বর্ষে 'হৃদয়ে মাটি ও মানুষ'

চ্যানেল আই এর কৃষি ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান 'হৃদয়ে মাটি ও মানুষ' পঞ্চম বর্ষে পদার্পণ করবে ২১ ফেব্র"য়ারি। এই উপলক্ষে চ্যানেল আই এর সিদ্ধেশ্বরী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- চ্যানেল আই এর কৃষি ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান 'হৃদয়ে মাটি ও মানুষ' পঞ্চম বর্ষে পদার্পণ করবে ২১ ফেব্র"য়ারি। এই উপলক্ষে চ্যানেল আই এর সিদ্ধেশ্বরী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চ্যানেল আই এর বার্তা বিভাগের প্রধান ও 'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানের পরিকল্পক, উপস্থাপক শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও গ্রামীন ফোন প্রতিষ্ঠানের বাজারজাতকরণ ও যোগাযোগ বিভাগের প্রধান নওবত আলী। সম্মেলনে জানানো হয় ২০০৪ সালের ২১ ফেব্র"য়ারি 'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রথম থেকেই কৃষক ও কৃষির উপর বিভিন্ন তথ্য ভিত্তিক চিত্র তুলে ধরতে থাকেন তারা। গত চার বছরে এই অনুষ্ঠানের লক্ষ ছিল সমসাময়িক কৃষির সমস্যা চিহ্নিত করণ, প্রশাসনের সঙ্গে কৃষক ও কৃষিজাত পন্যের সমন্বয় সাধন, কৃষকের সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থা চালু করার প্রস্তাব, ইত্যাদি। পঞ্চম বর্ষে এই অনুষ্ঠানের লক্ষ ঠিক করা হয়েছে যে, বৈরী পরিস্থিতিতে কৃষিকে ধারণ করা ও প্রাকৃতিক পরিবর্তনে কৃষি যাতে সমস্যায় না পড়ে সেদিকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করা। 'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানের ২০০৬ সালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনী কর্মসূচীতে আওতাভুক্ত করা হয় চ্যানেল আই কৃষি পদক। এই পদকের পুরস্কার হচ্ছে ১টি ক্রেস্ট ও ৫০ হাজার টাকা। কৃষিতে বিশেষ অবদান রেখেছেন এরকম এক জনকে ২০০৬ সাল থেকে এই পদক দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনের শেষে এই বছর কৃষি পদক প্রাপকের নাম ঘোষণা করা হয়। এই বছর পুরস্কার পান বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোল্লারহাট ফলতিতা এলাকার সৈয়দ কেরামত আলী। তিনি গলদা চিংড়ি চাষে বিশেষ অবদান রেখে শুধু নিজেরই ভাগ্যের পরিবর্তন ঘটান নি, সেই সঙ্গে পাল্টে দিয়েছেন তার এলাকার আর্থসামাজিক কাঠামো। এই পদক আনুষ্ঠানিকভাবে কেরামত আলীর হাতে তুলে দেয়া হবে ২৮ মার্চ। এর আগে ২০০৬ সালে প্রথম কৃষি পদক পান ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের প্রান্তিক কৃষক 'হরি ধান' এর আবিস্কারক হরিপদ কাপালী। ২০০৭ সালে দ্বিতীয় পদক পান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারপুর গ্রামের বৃক্ষ প্রেমিক কার্তিক প্রামাণিক। এই অনুষ্ঠানের নেপথ্যের কমীরা হলেন: সূচনা সঙ্গীত রচয়িতা হাসনাত করীম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। কণ্ঠশিল্পী আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন। গবেষণা দলের প্রধান আদিত্য শাহীন, গবেষণা বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন কমকর্তা তৌফিক আহমদে, গবেষণা সহযোগী মাযহার মিলন, যোগাযোগ সমন্বয়ক ফাহমিদুল ইসলাম শান্তনু। ভিডিওগ্রাফার শহীদল্লাহ টিটন। সম্পাদনা মাহিন আব্দুল্লাহ রনি ও মশিউর রহমান। স্থির চিত্রগ্রাহক এস এম নাসির, চিত্রগ্রহণ সহকারী শাহ মোহাম্মদ রাসেল। 'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৯টা ৩৫মিনিটে প্রচারিত হয়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/২১৫২ঘ.