ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ফেব্র"য়ারি মাসের একুশের বই মেলার টান উপেক্ষা করে লেখক হুমায়ূন আহমেদ চলচ্চিত্রের টানে সিলেট যাচ্ছেন। তার নতুন ছবি 'আমার আছে জল' ছবির শুটিং শুরু করতে ২০ ফেব্র"য়ারি ১২টার সময় শিল্পী কলাকুশলীসহ সিলেট রওনা হবেন। শুটিং চলবে এক মাস। তাই ২১ ফেব্র"য়ারি তিনি ঢাকায় থাকছেন না।
ছবিতে অভিনয় করছেন চিত্র নায়ক ফেরদৌস ও লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৭ বিদ্যা সিনহা মিম।
হুমায়ূন আহমেদ বলেন, "২০ ফেব্র"য়ারি বেলা ১২টার ট্রেনে ঢাকার কমলাপুর থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হব। সিলেটে পৌছানোর পর দিন থেকে শুরু হবে শুটিং। টানা একমাস কাজ করার পর আমরা ফিরে আসব ঢাকা।"
ছবিটি হুমায়ূন আহমেদের 'আমার আছে জল' উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন তিনি নিজেই। ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে নির্মিতব্য ছবিটি পরিচালনাও করছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএএম/ওএস/২১৫০ঘ.
bdnews24