ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অভিনেত্রী হৃদি হক প্রথমবারের মত ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন। ২৬ ফেব্র"য়ারি থেকে শুটিং শুরু হতে যাওয়া ৫২ পর্বের এই ধারাবাহিকটির নাম 'উনিশ বিশ'। নাটকটি রচনাও করেছেন হৃদি নিজেই।
এ প্রসঙ্গে হৃদি হক বলেন, "আমার লেখা মেগা ধারাবাহিক 'আমাদের আনন্দ বাড়ি'র ১০/১২টি পর্ব নিজে পরিচালনা করেছিলাম। বাকী পর্বগুলো পরিচালনা করেছিলেন আমার মা লাকী ইনাম। এবার নিজের লেখা নাটকে নিজেই নির্দেশনা দেব। আমার মনে হয় অভিনয় থেকে নির্দেশনার কাজটাই আমাকে বেশি আনন্দ দেয়।"
ধারাবাহিকটির গল্প কী নিয়ে জানতে চাইলে হৃদি বলেন, "আগেভাগে নাটকটি সম্পর্কে কিছু বলতে চাই না। তবে এই নাটকের মাধ্যমে আমাদের দলের ২০/২৫ জন ছেলে মেয়ে একসঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। প্রত্যেকের চরিত্রকে গ্রহণযোগ্য করে তোলার উপযোগী করেই 'উনিশ বিশ' নাটকটির চিত্রনাট্য তৈরি করেছি।"
লাকী ইনাম, ইনামুল হক, হৃদি হকদের নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের প্রায় দুই ডজন তরুণ তরুণী ছাড়াও এতে অভিনয় করছেন হৃদি হকের স্বামী ওরফে অভিনেতা লিটু আনাম।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২২২০ঘ.
bdnews24