২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণা চৌধুরীর 'এখনো আমায় ডাকো'

ভালোবাসা দিবসে প্রকাশিত হল সুবর্ণা চৌধুরীর 'এখনো আমায় ডাকো'। ইমপ্রেস অডিও ভিশন থেকে বের হওয়া এটি সুবর্ণার দ্বিতীয় অডিও অ্যালবাম। প্রিয়জনকে উপহার দেওয়ার মত গানগুলোর কথা ও সুর করেছেন শিল্পী সুবর্ণা চৌধুরী নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভালোবাসা দিবসে প্রকাশিত হল সুবর্ণা চৌধুরীর 'এখনো আমায় ডাকো'। ইমপ্রেস অডিও ভিশন থেকে বের হওয়া এটি সুবর্ণার দ্বিতীয় অডিও অ্যালবাম। প্রিয়জনকে উপহার দেওয়ার মত গানগুলোর কথা ও সুর করেছেন শিল্পী সুবর্ণা চৌধুরী নিজেই। এছাড়া যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু, কাব্যাংশ রচনা করেছেন তারিক সুজাত, আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা, বেহালায় সুনীল দে, এস্রাজ: একরাম, গিটার ও কিবোর্ড: আইয়ুব বাচ্চু। শব্দ মিশ্রণ করেছেন চারু। অ্যালবামে কবি শামসুর রাহমানের কবিতা 'পূর্বরাগ' এর উপর সুর করে গান করেছেন সুবর্ণা চৌধুরী। ব্যান্ড ও প্রচলিত ধারার আধুনিক বাংলা গানের সমম্বয়ে এই অ্যালবাম সার্বজনীন আবেদন নিয়ে এলেও তা মূলত: আকর্ষণ করবে মধ্য জীবনে তারুণ্য পিয়াসী নারী পুরুষদের, এমনটাই আশা করেন শিল্পী সুবর্ণা চৌধুরী। অ্যালবামের কক্ষচ্যূত নক্ষত্র, প্রথম দেখা, তোরই জন্য, এখনও আমায় ডাকো গানগুলোসহ রয়েছে ১০টি গান। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২১৮ঘ.