২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও চলচ্চিত্রে অভিনয় করছেন শাহরীয়ার নাজিম জয়

ছোট পর্দার ব্যস্ততম অভিনেতা শাহরীয়ার নাজিম জয় আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। গাজী মাজাহারুল আনোয়ার পরিচালিত এই ছবিটির নাম এখনও ঠিক হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 06:00 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ছোট পর্দার ব্যস্ততম অভিনেতা শাহরীয়ার নাজিম জয় আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। গাজী মাজাহারুল আনোয়ার পরিচালিত এই ছবিটির নাম এখনও ঠিক হয়নি। এই প্রসঙ্গে জয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, "ছবির ব্যাপারে এখনও সব কিছু চুড়ান্ত হয়নি। হলে আমি নিজেই সব জানাবো।" গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার অফিস থেকে জানানো হয়, ঘটনাটি সত্যি। গাজী মাজহারুল আনোয়ার তৃতীয়বারের মত জয়কে নিয়ে চলচ্চিত্র করতে যাচ্ছেন। আরও জানানো হয়, ছবির নাম এখনও ঠিক হয়নি। চিত্রনাট্যের কাজ চলছে। এই ছবিতে জয়ের বিপরীতে কে অভিনয় করবেন তাও এখনও ঠিক হয়নি। এছাড়া ছবিতে জয় ছাড়াও শাকিব খান ও অপু বিশ্বাসের অভিনয় করার কথা আছে। জয় এর আগে আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ছবিগুলো হল 'এই যে দুনিয়া' ও 'জীবনের গল্প'। এছাড়া ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ছবি 'গ্রাম গঞ্জের পিরিতি' ছবিতেও তিনি অভিনয় করেছেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/২৩৫২ ঘ.