২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে ১০ম আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

১৪ ফেব্র"য়ারি থেকে শুরু হতে যাচ্ছে ১০ম স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। এই উপলক্ষে ১৩ ফেব্র"য়ারি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক মানজারে হাসিন মুরাদ, মাইনুল হুদা, উৎসব চেয়ারম্যান হাসনাত আব্দুল হাই, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি এন. রাশেদ চৌধুরী, ও ফারহানা হাফিজ প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 05:26 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

১৩ ফেব্র"য়ারি (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ১৪ ফেব্র"য়ারি থেকে শুরু হতে যাচ্ছে ১০ম স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। এই উপলক্ষে ১৩ ফেব্র"য়ারি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক মানজারে হাসিন মুরাদ, মাইনুল হুদা, উৎসব চেয়ারম্যান হাসনাত আব্দুল হাই, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি এন. রাশেদ চৌধুরী, ও ফারহানা হাফিজ প্রমুখ। সম্মেলনে জানানো হয়, দশমবারের মত আয়োজিত এই উৎসবে ৩৫ মিলিমিটার, ভিডিও ও ডিজিটাল ভিডিও এবং মোবাইল ফোনে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। আরও জানানো হয়, এরই মধ্যে বাংলাদেশের চলচ্চিত্রসহ তিনশ'র বেশি ছবি জমা পড়েছে। এর মধ্যে নির্বাচিত ১৭০টিরও বেশি ছবি প্রদর্শিত হবে। বিশ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এবারের উৎসবের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিযোগিতামূলক। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র এবং ভিডিও ফরম্যাটে ৬০ মিনিট দৈর্ঘ্যরে ছবি রয়েছে। কাহিনীচিত্র এবং প্রামাণ্যচিত্র- এই দুটি বিভাগে নির্বাচিত ছবিগুলির মধ্য থেকে দু'টি চলচ্চিত্রকে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র এবং শ্রেষ্ঠ কাহিনীচিত্র হিসেবে পুরস্কার দেওয়া হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জন্য ৬ সদস্যের ২টি জুরি বোর্ড গঠন করা হয়েছে। কাহিনীচিত্র বিভাগে আন্তর্জাতিক জুরি বোর্ডে আছেন: গিরিশ কাসানাভালি (ভারত),মোরশেদুল ইসলাম (বাংলাদেশ), তারেক মাসুদ (বাংলাদেশ) প্রামান্যচিত্র বিভাগে আন্তর্জাতিক জুরি বোর্ডে থাকছেন: আমির বিন মোহাম্মদ (মালয়েশিয়া), ফরিদুর রহমান (বাংলাদেশ), শাহীন দিল রিয়াজ (বাংলাদেশ/জার্মানি)। উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে আরও রয়েছে প্রয়াত মুক্তিযোদ্ধা চলচ্চিত্রকার ও বিকল্পধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব আলমগীর কবির স্মরণে আয়োজিত 'আলমগীর কবির মেমোরিয়াল লেকচার'। এছাড়া প্রতি বারের মত এবারও দেশের চলচ্চিত্র শিল্পের সুস্থ বিকাশে কার্যকর অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেয়া হচ্ছে হীরালাল সেন স্মারক আজীবন সম্মাননা। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন সুভাষ দত্ত। প্রতি বারের মত এবারেও উৎসবের স্থান নির্বাচন করা হয়েছে শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তন। এছাড়া জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষ, জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তন ও বাংলাদেশ ফিল্ম সেন্টার মিলনায়তনে উৎসবের ছবি প্রদর্শিত হবে। উৎসবের প্রধান স্থানে প্রতিদিন সকাল ১১টা, বিকেল ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায়- মোট চারটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিশিষ্ট কথা সাহিত্যিক হাসনাত আবদুল হাই উৎসব কমিটির সম্মানিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। উৎসব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মানজারে হাসিন মুরাদ। উৎসব উদ্বোধন করবেন দেশের বিশিষ্ট নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাঈদ আহমেদ। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আরএইচকিউ/ওএস/এমআইআর/ ২০৩৪ ঘ.