২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচীন মিশরের প্রেমের ছবিতে 'মমি' তারকা

বিখ্যাত হলিউড চলচ্চিত্র 'মামি'র দুটি পর্বের নায়িকা র‌্যাচেল ওয়েইজ প্রাচীন মিশরের পটভূমিতে নির্মিতব্য এক প্রেমের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির পরিচালক স্পেনিয় পরিচালক আলেসান্দ্রো আমেনাবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

বার্লিন, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত হলিউড চলচ্চিত্র 'মামি'র দুটি পর্বের নায়িকা র‌্যাচেল ওয়েইজ প্রাচীন মিশরের পটভূমিতে নির্মিতব্য এক প্রেমের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির পরিচালক স্পেনিয় পরিচালক আলেসান্দ্রো আমেনাবার। ছবির নাম এখনো ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে এক ক্রীতদাসের সঙ্গে তার মালকিন হিপাশিয়ার প্রেমের কাহিনী নিয়েই তৈরি হবে এ ছবি। 'দি নেটিভ স্টোরি' ছবিতে জোসেফের ভূমিকায় অভিনয় করেছেন যে অস্কার আইজ্যাক তিনিই এ ছবিতে হিপাশিয়ার প্রেমিক অরেস্টিসের চরিত্রে রুপদান করবেন। ছবির বাজেট ধরা হয়েছে ৫০ মিলিয়ন ইউরো (৭৩ মিলিয়ন মার্কিন ডলার)। আগামী মাসে মাল্টায় ছবির শুটিং শুরু হবে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২০৫৭ঘ.