ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী প্রথম বারের মত দেশাত্ববোধক গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। অ্যালবামটির নাম 'তুমি আমার পরিচয়'। ১০টি গান নিয়ে সাজানো এই অ্যালবামটি প্রকাশ করবে ওয়ার্ল্ড মিউজিক।
এই অ্যালবাম প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, "আমার গাওয়া দেশাত্মবোধক গানের সংখ্যা খুব কম। তাই অনেকে আমাকে অনুরোধ করেন দেশের গান যেন আমি বেশি বেশি করি।"
সামিনা আক্ষেপ করে বলেন, "দেশের সার্বিক অবস্থা ভালো না থাকলে খুব মন খারাপ লাগে। তখন আমি দেশের গান গাইতে পারি না। আমি যখন দেশের গান গাই তখন অন্তর থেকেই গাই। ... তো সব মিলিয়ে এই অ্যালবামটির কাজ শেষ করতে আমার একটু বেশি সময় লেগেছে।"
'তুমি আমার পরিচয়' অ্যালবামটিতে গান লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, খন্দকার আব্দুল মোতালেব, নুরুজ্জামান শেখ, রফিকুজ্জামান, নজরুল ইসলাম বাবু ও কবির বকুল।
উল্লেখযোগ্য গানগুলি হচ্ছে তুমি আমার পরিচায়, বর্ণমালা, এক শহীদের বধূ আমি, ছেলে হারা এক মা, নামটি রেখ তার স্বাধীনতা ইত্যাদি।
এতে গানের সুর ও সঙ্গীত করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, জালাল আহমেদ, আলী আকবর রূপু, শেখ সাদী খান, তানসেন খান ও বাসু।
অ্যালবামটি ২১ ফেব্র"য়ারি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। যদি না হয় তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে অ্যালবামটি প্রকাশ হবে বলে জানান সামিনা চৌধুরী।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২০৫৩ঘ.
bdnews24