ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- জ্যাকি চ্যানের সঙ্গে হলিউডের 'দি মিথ' ছবিতে অভিনয়ের পর এবার আরেকটি মার্কিন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মল্লিকা শেরাওয়াত। ছবির নাম দি অ্যাকোয়ারিয়ান গসপেল। খবর ভারতীয় ওয়েবসাইটের।
যীশু খৃস্টের জীবনী অবলম্বনে তৈরি হবে ছবিটি, পরিচালনা করবেন অস্ট্রেলিয় চলচ্চিত্রকার ড্রিউ হেরিয়ট। এই পরিচালক 'দি সিক্রেট' নামে একটি তুমুল জনপ্রিয় ডকু-ফিচার ফিল্ম তৈরি করেছিলেন।
ছবিতে যীশুর ১৩ বছর বয়স থেকে ৩০ বছর অব্দি বিভিন্ন ঘটনা দেখানো হবে। প্রচলিত বিশ্বাস এরকম যে, এই বয়সে যীশু ভারত, তিব্বত, পারস্য, গ্রিস ও মিশর এলাকা ভ্রমণ করেছিলেন।
ছবিতে মল্লিকা সরস্বতীর ভূমিকায় অভিনয় করবেন। ভারত ভ্রমণের সময় যীশুর সখা হয়ে ওঠেন সরস্বতী।
মজার ব্যাপার 'দি মিথ' ছবিতেও মল্লিকা প্রাচীন ভারতের এক রাজকুমারীর চরিত্রে অভিনয় করেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২০৩৫ঘ.
bdnews24