ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সঞ্জয় দত্ত ও মান্যতার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন না সঞ্জয়ের দুই বোন প্রিয়া ও নম্রতা দত্ত। সোমবার মান্যতার বন্ধু প্রদীপ সিনহা'র অ্যাপার্টমেন্টে বলিউড তারকা হিন্দু মতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
বোনেরা কেন হাজির হননি ভাইয়ের বিয়েতে তা জানতে চাইলে দত্ত সাংবাদিকদের বলেন যে, তারা রাস্তায় আছেন, এসে পৌঁছাবেন শিঘ্রই।
তবে পুরো অনুষ্ঠানে কখনোই দুই বোনকে হাজির হতে দেখা যায়নি। পরে প্রিয়া সাংবাদিকদের বলেছেন যে বিয়ের ব্যাপারে তিনি কিছু জানেন না। কোথায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে সে সম্পর্কেও তার কোন ধারনা নেই।
প্রিয়া বলেন, "আমি বিয়ের ব্যাপারে কিছু জানি না। তবে অবশ্যই সঞ্জয় ও মান্যতা দুজনের জন্যই আমার আশীর্বাদ রয়েছে।"
দত্ত পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন যে, ৯ ফেব্র"য়ারি মাঝরাতে সঞ্জয় এসএমএসের মাধ্যমে আবেগপূর্ণ ভাষায় তার বিয়ের খবরটা বোনদের জানান।
শেষ মুহূর্তে আমন্ত্রিতদের তালিকায় তাদের অন্তর্ভূক্ত করায় পালি হিলের বাসা থেকে দুই বোনের কেউই নড়েননি। ফেব্র"য়ারির ৭ তারিখে গোয়ায় যে বিয়ের অনুষ্ঠানটি করেন সঞ্জয় সেখানেও দুই বোনকে দাওয়াত দেননি। সঞ্জয়ের এ আচরণে দুজনেই দারুন মর্মাহত।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৩৬ ঘ
bdnews24