ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সবচেয়ে ঈর্ষণীয় চুলের মালকিন কে? -এই প্রশ্ন নিয়ে ১ হাজার ৬ শ' জন বিশিষ্ট ব্যাক্তির কাছে হাজির হয়েছিল বিখ্যাত ফ্যাশন অ্যান্ড স্টাইল সাময়ীকি হেয়ার। উত্তরে এসেছে হলিউড তারকা জেনিফার অ্যানিস্টনের নাম। খবর মার্কিন ওয়েবসাইটের।
হেয়ার পরিচালিত জরিপে ক্যাথরিন জেটা জোন্স, ক্যাট ডিলি ও পেনিলোপি ক্রুজকে টপকে শীর্ষ আসনটি দখল করে নিয়েছেন 'ফ্রেন্ডস' তারকা।
জরিপে এর পরের স্থানগুলো দখল করে নিয়েছেন যথাক্রমে এঞ্জেলিনা জোলি, নাতালি ইমব্র"গলিয়া ও ভিক্টোরিয়া বেকহাম। জরিপের শীর্ষ দশে আরও যারা রয়েছেন তারা হলেন নিকোল কিডম্যান, শ্যারন স্টোন ও সিয়েনা মিলার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১২৩৫ ঘ
bdnews24