২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে তিন সন্তানের জননী হলেন ফারাহ খান

বলিউড পরিচালক ফারাহ খান মা হলেন। সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের জেসলক হাসপাতালে তার তিনটি সন্তান ভূমিষ্ট হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউড পরিচালক ফারাহ খান মা হলেন। সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের জেসলক হাসপাতালে তার তিনটি সন্তান ভূমিষ্ট হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের। তিনটি সন্তানের দুটি কন্যা ও ১টি পুত্র। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এরা জন্মগ্রহণ করেন। কোরিওগ্রাফার থেকে পরিচালক হওয়া এই বলিউড তারকার স্বামী শিরীষ কুন্ডের (ম্যায় হু না ছবির এডিটর) ও কিছু নিকটাত্মীয় এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন। তার অনুভূতির কথা জানাতে গিয়ে শিরীষ বলেন, "দারুন লাগছে। মনে হচ্ছে দুনিয়ার চূড়ায় বসে আছি।" সন্তানদের নাম কী রাখবেন জানতে চাইলে ৪৩ বছর বয়সী ফারাহ খান মজা করে বলেন, "ওম শান্তি ওম।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২১০৮ঘ.