ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অবশেষে সোমবার হিন্দু ধর্মমতে বিয়ে করলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত ও মান্যতা। মান্যতার এক ঘনিষ্ট বন্ধুর বাসায় বিয়ের কাজ সম্পন্ন হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
৪৮ বছর বয়স্ক বলিউড তারকার সঙ্গে গত ২ বছর ধরেই অন্তরঙ্গ সম্পর্ক ছিল মান্যতার। ফেব্র"য়ারির ৭ তারিখে গোয়ায় তারা গোপনে এক আদালতে গিয়ে বিয়ে করেন। সেখানের এক হোটেলে কিছু ঘনিষ্ট বন্ধুদের উপস্থিতিতে ছোটখাট অনুষ্ঠানও করেন। পাপারাজ্জিদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ওই বিয়ের খবর গোপন রাখা হয়।
বিয়েতে আমন্ত্রিত একজন জানান, "হ্যা সঞ্জু আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছে। সোমবার দুপুরে আমরা ঘরোয়া পরিবেশে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিই। সঞ্জুকে এর আগে এতোটা সৌম্য, শান্ত অবস্থায় দেখিনি। দেখে মনে হচ্ছিল যেন ওর সমস্ত সমস্যার অবসান হয়ে গেছে। সঞ্জুরও বিশ্বাস, মান্যতাই তার জীবনে এই অনুভূতি নিয়ে এসেছে। দীর্ঘ দিন ধরে যে স্থৈর্যের অভাবে ভূগছিল সে মান্যতা সেটাই তাকে দিয়েছে। মান্যতাকে সে ইশ্বরের আশীর্বাদ হিসেবে দেখছে।"
বিয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দত্ত বলেন, " আমি এখন সুখী। আমাকে সহায়তা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।" দত্ত কন্যা ত্রিশালা এই বিয়ের ব্যাপারে কী ভাবছে জানতে চাইলে সঞ্জয় বলেন, "সেও সুখী।"
মান্যতা বলেন, "আমি যে কী পরিমান খুশী তা ভাষায় প্রকাশ করতে পারব না।"
মান্যতা এখন সঞ্জুর অর্থনৈতিক বিষয়গুলির দেখভাল করছেন। তার নতুন চলচ্চিত্র প্রযোজনা সংস্থারও দায়িত্ব নিয়েছেন মান্যতা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২১০৮ঘ.
bdnews24