২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পাঞ্জাবীওয়ালা' খ্যাত শিরিন বাংলাদেশে

গত বছর কোরবানির ঈদে হাবিবের সঙ্গীত পরিচালনায় ব্যবসা সফল লোক সঙ্গীতের রিমিক্স অ্যালবাম 'পাঞ্জাবীওয়ালা' খ্যাত গায়িকা শিরিন এখন বাংলাদেশে। বাংলাদেশী বংশোদ্ভুত শিরিন লন্ডনে বাস করেন। দুই সপ্তাহ আগে তিনি দেশে বেড়াতে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- গত বছর কোরবানির ঈদে হাবিবের সঙ্গীত পরিচালনায় ব্যবসা সফল লোক সঙ্গীতের রিমিক্স অ্যালবাম 'পাঞ্জাবীওয়ালা' খ্যাত গায়িকা শিরিন এখন বাংলাদেশে। বাংলাদেশী বংশোদ্ভুত শিরিন লন্ডনে বাস করেন। দুই সপ্তাহ আগে তিনি দেশে বেড়াতে আসেন। বর্তমানে তিনি পৈত্রিক নিবাস চট্টগ্রামে অবস্থান করছেন। কথা প্রসঙ্গে শিরিন বলেন, "আমি মাত্র তিন সপ্তাহের জন্য দেশে বেড়াতে এসেছি। লন্ডনে বসে খবর পেয়েছি বাংলাদেশে আামার 'পাঞ্জাবীওয়ালা' অ্যালবামটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। খবর পেয়েই আমি দেশে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ি। সময় - সুযোগ পেয়েই আমি দেশে চলে এসেছি। এখন আমি চট্টগ্রাম ঘুরে বেড়াচ্ছি। শিঘ্রই ঢাকা আসবো। ১৭ ফেব্র"য়ারি আমি লন্ডনে ফিরে যাব। এর মাঝে আমি ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি কনসার্ট করার প্রস্তাব পেয়েছি। এবার অল্প সময় নিয়ে আসলেও, পরের বার আরও বেশি সময় নিয়ে দেশে আসার ইচ্ছা আছে।" শিরিনের পরিবার চট্টগ্রামের বোয়ালখালির জেলার পোপাদিয়া গ্রামের আদি বাসিন্দা। তবে শিরিনের জন্ম, বেড়ে ওঠা, লেখাপড়া সবই হয়েছে লন্ডন শহরে। সেখানকার প্রবাসী বাঙালীরা তাকে বাউল কুইন নামে ডাকে। হাবিবের সঙ্গীত পরিচালনায় গান গেয়ে শিরিন ছাড়াও আরও দুজন লন্ডন প্রবাসী বাঙালী শিল্পী এদেশে খ্যাতি পেয়েছেন। তারা হলেন 'কৃষ্ণ' খ্যাত কায়া ও 'মায়া' খ্যাত হেলাল। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২১০৭ঘ.