ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- লোকসঙ্গীত শিল্পী 'পাগল মন মনরে' খ্যাত গায়িকা দিলরুবা খান প্রথমবারের মত ছেলে সোহেল খানের সুর ও সঙ্গীতে গান করলেন। শিরোনাম ঠিক না হওয়া একটি লোক সঙ্গীতের মিশ্র অ্যালবামের জন্য দিলরুবা দুটি গান গেয়েছেন।
এই গান দুটির মাধ্যমে পাঁচ বছর পর অ্যালবামের জন্য গান করলেন দিলরুবা খান।
দিলরুবার ১৪তম একক অ্যালবামটি প্রকাশিত হয় ২০০৩ সালে। নাম ছিল 'কদম্বতলা'।
নির্মিতব্য মিশ্র অ্যালবামটিতে দিলরুবা খানের গান ছাড়াও থাকছে শিমুল খান, এসডি সুমন, মিজান দৌলত সহ প্রমুখের গান।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২১০৩ঘ.
bdnews24