ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- কাতারে গিয়ে মিশরে জন্ম নেয়া হলিউডের বিখ্যাত অভিনেতা ওমর শরীফের সঙ্গে সাক্ষাৎ হলো শিল্পা শেঠীর। খবর ভারতীয় ওয়েবসাইটের।
আন্তর্জাতিক এক ব্যাংকের প্রচারণার কাজে অংশ নিতে দিয়ে ওমর শরীফের সঙ্গে সাক্ষাৎ হয় বলিউড তারকার। হলিউড তারকা যখন জানান যে তিনি শিল্পার গুনমুগ্ধ, বিগ্র ব্রাদার সেলেব্রিটি অনুষ্ঠানে তিনি শিল্পাকে দেখেছেনও, তখন আর শিল্পাকে পায় কে!
শিল্পা বলেন, "সারা জীবন ধরেই আমি ওমর শরীফের দারুন ভক্ত। তিনি আমার সঙ্গে কী যে মিষ্টি ব্যবহার করলেন। আমার আর কী চাওয়ার থাকতে পারে।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২১০০ঘ.
bdnews24