২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি প্রযোজনায় স্মৃতি ইরানি

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় 'বউ' অভিনেত্রী স্মৃতি ইরানি (তুলসি নামে যিনি বেশি পরিচিত) এবার বলিউডে ছবি প্রযোজনায় নামছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় 'বউ' অভিনেত্রী স্মৃতি ইরানি (তুলসি নামে যিনি বেশি পরিচিত) এবার বলিউডে ছবি প্রযোজনায় নামছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। প্রথম ছবিটি স্মৃতি বলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান 'ইউটিভি' এর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন। এটি হবে কমেডি ধাঁচের ছবি। ছবিটির অভিনেতা-অভিনেত্রী নির্বাচন এখনও পুরোপুরি শেষ হয়নি। ছবির ব্যাপারে এরচেয়ে বেশি কিছু জানাতে চাননি ভারতের স্টার প্লাস এর এই সাবেক তারকা। ছবিটির পরিচালনার দায়িত্বও তিনি নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ছবিটির চিত্রনাট্য লিখছেন ইমতিয়াজ প্যাটেল ও 'রং দে বাসন্তী' ছবি খ্যাত কমলেশ পান্ডে । ছবিটির পুরো শুটিং ভারতেই হবে। নতুন ধাঁচে কমেডি উপস্থাপন করা হবে স্মৃতি প্রযোজিত ছবিটিতে। 'কিউ কি সাস ভি কভি বহু থি'র তুলসী বলেন যে, এ রকম কমেডি এখনও ভারতের দর্শকরা দেখেননি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/ওএস/এমআইআর/২০০৬ঘ.