২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বারের মত বিজ্ঞাপন চিত্রে কঙ্কনা সেন

কঙ্কনা সেন শর্মা মহিলাদের জন্য তৈরি বিশেষ ধরণের হরলিক্সে পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেল হলেন। আর এটাই তার প্রথম বিজ্ঞাপন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- কঙ্কনা সেন শর্মা মহিলাদের জন্য তৈরি বিশেষ ধরণের হরলিক্সে পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেল হলেন। আর এটাই তার প্রথম বিজ্ঞাপন। খবর ভারতীয় ওয়েবসাইটের। নতুন এই নায়িকাকে সর্বশেষ দেখা গিয়েছিল 'আজা নাচলে' ছবিতে। এই প্রসঙ্গে কঙ্কনা সেন বলেন, "আমি ছোটবেলা থেকেই হরলিক্স পান করি। আর এখন এই পণ্যের বিজ্ঞাপন চিত্রে কাজ করে খুবই ভাল লাগছে। মেয়েদের জন্য তৈরি এই হরলিক্সে ফ্যাট কম এবং চিনি ছাড়া। এটি চকলেট ও ক্যরামেল (শর্করা) নামক দুটি স্বাদে পাওয়া যাবে।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/ওএস/এমআইআর/২০০৩ঘ.