২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার প্যারিসে শাহরুখের মোমের মূর্তি

লন্ডনের মাদাম তুসো জাদুঘরের পর এবার শাহরুখ খানের মোমের মূর্তি স্থাপন করছে প্যারিসের 'গ্রেভিন মিউজিয়াম'। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- লন্ডনের মাদাম তুসো জাদুঘরের পর এবার শাহরুখ খানের মোমের মূর্তি স্থাপন করছে প্যারিসের 'গ্রেভিন মিউজিয়াম'। খবর ভারতীয় ওয়েবসাইটের। জানায় গেছে, 'গ্রেভিন মিউজিয়াম' এর প্রতিনিধিদলটি মোমের মূর্তি তৈরির জন্য ইতিমধ্যেই শাহরুখকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন। আর শাহরুখ এই প্রস্তাবে সম্মত হয়েছেন। একটি সূত্র জানায়, "জাদুঘরের শিল্পীরা এরই মধ্যে মূর্তির জন্য প্রয়োজনিয় মাপ নিয়ে নিয়েছেন। আর প্যারিসে মোমের মূর্তি তৈরি হতে যাচ্ছে বলে শাহরুখ বেশ উত্তেজিত। লন্ডনের মাদাম তুসো জাদুঘরের মূর্তি থেকে প্যারিসের মূর্তির কী পার্থক্য থাকবে? এই প্রশ্নের উত্তরে সেই সূত্র জানায়, "প্যারিসের 'গ্রেভিন মিউজিয়াম' এ তৈরি হতে যাওয়া শাহরুখের মূর্তির পোশাক হবে স্মার্ট ক্যাজুয়াল। আর লন্ডনের মাদাম তুসো মিউজিম এ শাহরুখ খানে মূর্তির পোশাক হচ্ছে ব্ল্যাক সুট। তবে কোন কিছুই এখনও চুড়ান্ত হয়নি। আরেকটি সূত্র জানায়, প্যারিসে শাহরুখ খানের জনপ্রিয়তা যে কত, তা শাহরুখও জানেন না। সেখানে তার জনপ্রিয়তা বিস্ময়কর। জানা গেছে শাহরুখের মোমের মূর্তি উদ্ভোধন করা হবে এই বছর এপ্রিল মাসে। ভারতীয়দের মধ্যে এখন পর্যন্ত একমাত্র মহাত্মা গান্ধির মোমের মূর্তি 'গ্রেভিন মিউজিমাম' এ প্রদর্শন করা হচ্ছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/২২০৫ঘ.