ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বিশ্বের সবচেয়ে কাঙ্খিতা রমণীদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিন ভারতীয় সুন্দরী- ঐশ্বরিয়া রাই বচ্চন, মল্লিকা শেরাওয়াত ও পদ্ম লক্ষী। একটি গ্লোবাল অনলাইন পত্রিকার জরিপে ৫০ লাখ পাঠকের ভোটে ৯৯ জন কাঙ্খিতা রমণীর এই তালিকা তৈরি করা হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
মারিয়া শারাপোভা কিংবা লিন্ডসে লোহানের মতো খ্যাতিমান সুন্দরীদের পিছনে ফেলে তালিকায় ২৭তম স্থানটি দখল করেন ঐশ্বরিয়া। তালিকায় তাকে অভিহিত করা হয় 'সবচেয়ে সুন্দরী বলিউড নায়িকা' হিসেবে। তালিকার ৬৭ তম অবস্থানে থাকা মল্লিকাকে বলা হয় 'সবচেয়ে ঝাঁঝালো ভারতীয় অভিনেত্রী'। পদ্ম লক্ষীর অবস্থান তালিকার ৬৬ নম্বরে। তার সম্পর্কে মন্তব্য করা হয় 'টিভি হোস্টেস উইথ দি মোস্টেস্ট'।
তালিকায় ঐশ্বরিয়ার ঠিক আগেই আছেন ল্যাটিন সুন্দরী পেনিলোপি ক্রুজ। তার পরের অবস্থানে রয়েছেন কিম কারদাশিয়ান।
আস্কমেনডটকম আয়োজিত কাঙ্খিতা রমণীদের এই নির্বাচনের ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তা, রসবোধ, ক্যারিশমা ও উচ্চাকাঙ্খার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।
আস্কমেন প্রতি বছরই এই তালিকা প্রকাশ করে। এ বছর তালিকার শীর্ষে রয়েছেন ক্যাথেরিন হাইগেল। এমি বিজয়ী এই মার্কিন তারকা ' গ্রে'জ অ্যানাটমি' সহ একাধিক টেলিভিশন সিরিজে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছেন।
হাইগেলের পরে প্রথম পাঁচজনের মধ্যে রয়েছেন যথাক্রমে আলেসান্দ্রা অ্যামব্রোসিও, কেট বেকিনসেল, ইভা মেন্ডেস, জেসিকা অ্যালবা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮১৪ ঘ
bdnews24