২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৌতম বুদ্ধের স্ত্রীর ভূমিকায় ঐশ্বরিয়া

স্যার বেন কিংসলের 'তাজ মহল' ছবিতে মমতাজ চরিত্রে অভিনয়ের পর গৌতম বুদ্ধের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে পারেন ঐশ্বরিয়া রায়। এক অনাবাসী ভারতীয় স্ত্রী যশোধারার দৃষ্টিকোণ থেকে বুদ্ধের জীবনী নিয়ে একটি ছবি তৈরির পরিকল্পনা করেছেন। সেখানে যশোধারার ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে বলিউড তারকাকে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- স্যার বেন কিংসলের 'তাজ মহল' ছবিতে মমতাজ চরিত্রে অভিনয়ের পর গৌতম বুদ্ধের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে পারেন ঐশ্বরিয়া রায়। এক অনাবাসী ভারতীয় স্ত্রী যশোধারার দৃষ্টিকোণ থেকে বুদ্ধের জীবনী নিয়ে একটি ছবি তৈরির পরিকল্পনা করেছেন। সেখানে যশোধারার ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে বলিউড তারকাকে। খবর ভারতীয় ওয়েবসাইটের। প্যান নালিন নামের এই পরিচালক এর আগে ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামের একটি ছবি করে বেশ আলোচিত হন। ওই ছবিতে মিলিন্দ সোমান ও তার ফরাসী স্ত্রী মিলিন জাম্পানোই অভিনয় করেছিলেন। প্যান জানিয়েছেন যে, অ্যাশ তার প্রস্তাবে আগ্রহ দেখিয়েছেন। প্যান বলেন, "এটা হবে ব্যায়বহুল একটা ছবি। অস্কার বিজয়ী প্রযোজক বার্নেট বিয়ান এবং ভারতের এক শীর্ষস্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠান ছবির প্রযোজনার সঙ্গে জড়িত থাকবে। যশোধারা চরিত্রটির জন্য ঐশ্বরিয়া খুবই মানানসই হবেন।" প্রস্তাব পাওয়ার পর ছবির প্রাযুক্তিক বিষয় সহ বিভিন্ন খুঁটিনাটি ব্যাপারে প্যানকে জিজ্ঞাসাবাদ করেন ঐশ্বরিয়া। তিনি প্যানের আগের ছবিগুলোও দেখতে চেয়েছেন। ছবির গৌতম চরিত্রটি কে করছেন জানতে চাইলে প্যান ঐশ্বরিয়াকে জানান ওই চরিত্রে তিনি নিজেই অভিনয় করবেন। অ্যাশ অভিষেকের সম্ভাবনার কথা জানতে চাইলে প্যান বলেন যে, ওই চরিত্রে অভিষেককে মানাবে না। তারপরও অ্যাশ তাকে জয়পুরে শুটিংয়ে ব্যস্ত অভিষেকের সঙ্গে এ ব্যাপারে কথা বলার জন্য অনুরোধ করেন। গৌতম বুদ্ধের জীবন কাহিনী নিয়ে আরও ২ জন পরিচালক কাজ শুরু করতে যাচ্ছেন। এরা হলেন ভারতের দুই খ্যাতিমান চলচ্চিত্রকার শেখর কাপুর ও শ্যাম বেনেগাল। বিষয়টি সম্পর্কে অবগত প্যান বলেন, "আমার ছবিটি হবে একেবারেই ভিন্ন। এখানে যশোধারার দৃষ্টিকোণ থেকে গৌতম বুদ্ধকে দেখা হবে।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭১৭ ঘ