২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালক তানিয়ার তৃতীয় নাটক

অভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত তৃতীয় নাটক প্রচারিত হবে পহেলা বৈশাখে। বিটিভিতে প্রচারিতব্য এই নাটকটির নাম 'হালখাতা'। বাপ্পির লেখা 'হালখাতা' নাটকে অভিনয় করেছেন আমিরুল ইসলাম, নাজনীন চুমকি, সেজান ও স্বাগতা। নাটকটি ইন্টার স্পিড থেকে তৈরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 04:30 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত তৃতীয় নাটক প্রচারিত হবে পহেলা বৈশাখে। বিটিভিতে প্রচারিতব্য এই নাটকটির নাম 'হালখাতা'। বাপ্পির লেখা 'হালখাতা' নাটকে অভিনয় করেছেন আমিরুল ইসলাম, নাজনীন চুমকি, সেজান ও স্বাগতা। নাটকটি ইন্টার স্পিড থেকে তৈরি হয়েছে। নাটক প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, "একজন বাবাকে ঘিরে আবর্তিত হয়েছে নাটকের কাহিনী। এটা আমার পরিচালিত তৃতীয় নাটক। দ্বিতীয় পরিচালিত নাটকটির শুটিং এখনও বাকি আছে। তাই কোন চ্যানেলে সেটা প্রচারিত হয়নি।" তানিয়ার পরিচালনায় দ্বিতীয় নাটকটির নাম 'স্টার'। এতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, তিন্নি, হিল্লোল, হাসান প্রমুখ। তবে এটি এক ঘন্টার নয়, এটি টেলিফিল্ম। এই মডেল কাম অভিনেত্রীর পরিচালনায় প্রথম নাটকটি হচ্ছে 'জোছনা দিনে'। সুবর্ণা মুস্তাফা, জিতু আহসান ও তিন্নি অভিনীত নাটকটি প্রচারিত হয়েছিল ২০০৭ সালের ৯ মার্চ। নাটকটি ৭০ ভাগ চিত্রনাট্য তৈরি করেছিলেন তানিয়া নিজেই। বাকি ৩০ ভাগ লিখেছেন সাথি। তানিয়া আহমেদ '৯৪ সাল থেকে পরিচালনা শুরু করেন। পরিচালনায় তার শুরুটা ছিল সঙ্গীত ভিডিও দিয়ে। নাটক পরিচালনা ছাড়াও মিনি পর্দার এই তারকা বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে আছে সাইদুল আনাম টুটুল এর 'আলোক নগর', মোরশেদুল ইসলামের 'চোর', হেলাল খানের 'মেঘের অনেক রঙ'। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২০৪ঘ.