২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'যোধা-আকবর' নিয়ে এবার মুম্বাইয়ে বিােভ

বেশ কিছু দিন ধরে রাজস্থানে রাজপুত গোষ্ঠীর সদস্যরা 'যোধা আকবর' ছবি নিয়ে বিােভ করছিলেন। এবার সেই ছবি নিয়ে বিােভ হল মুম্বাইতেও। সেখানে মঙ্গলবার এই ছবি নিয়ে বিােভ প্রদর্শন করেন রাজপুত গোষ্ঠী। খবর ভারতীয় ওয়েবসাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বেশ কিছু দিন ধরে রাজস্থানে রাজপুত গোষ্ঠীর সদস্যরা 'যোধা আকবর' ছবি নিয়ে বিােভ করছিলেন। এবার সেই ছবি নিয়ে বিােভ হল মুম্বাইতেও। সেখানে মঙ্গলবার এই ছবি নিয়ে বিােভ প্রদর্শন করেন রাজপুত গোষ্ঠী। খবর ভারতীয় ওয়েবসাইট। রাজপুত গোষ্ঠীর প্রায় শ'খানেক তরুণ আশুতোষ গোয়ারিকারের এই ছবির বিরুদ্ধে বিােভ ও স্লোগান দেয়। সেই সাথে তারা ছবির বিভিন্ন প্রচারণামুলক ব্যানারও পুড়িয়ে ফেলে। ছবিতে যোধা বাঈকে যেভাবে দেখানো হয়েছে তা নিয়ে রাজপুত গোষ্ঠীর বিশাল আপত্তি। তাদের মতে যোধা বাঈ আকবরের স্ত্রী ছিলেন না, ছিলেন পুত্রবধূ। তবে ছবিতে যোধা বাঈকে দেখানো হয়েছে আকবরের স্ত্রী হিসেবে। এই আন্দোলনের প্রধান লোকেন্দ্রা সিং কালভি বলেন, "প্রয়োজনে সারা ভারতে 'যোধা আকবর' এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।" কারণ তাদের মতে এই ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে। মোঘল সম্রাট আকবর ও তার হিন্দু স্ত্রী যোধা'র প্রণয় নিয়ে 'যোধা-আকবর' সিনেমাটি কাহিনী তৈরি করা হয়েছে। ঐশ্বরিয়া রায় 'যোধা' এবং হৃতিক রোশন 'আকবর' এর চরিত্রে অভিনয় করেছেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএইচবি/ওএস/এমআইআর/২১৩২ঘ.