ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- আদিত্য চোপরা তার নতুন ছবি 'রবনে বানা দি জোড়ি' ছবির জন্য শাহরুখ খানের বিপরীতে নুতন মুখ খুঁজছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
যশ চোপড়ার প্রযোজনায় ছবিটির কাহিনী লিখেছেন আদিত্য। 'রবনে বানাদি জোড়ি' ছবিটি শেষ হবে চলতি বছরের মে মাসে এবং স্ক্রিনে আসবে বছরের শেষে।
আদিত্য বলিউডের অত্যন্ত সফল ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিটি উপহার দিয়েছিলেন।
ছবিটিতে শারুখ ও কাজল অভিনয় করেছিলেন। তবে ২০০৪ সালে তার 'মোহাব্বাতে' ছবিটি খুব একটা ব্যবসা সফল হয়নি।
এরপরে তিনি 'ধুম', 'ধুম-২', 'হাম তুম', 'বান্টি আউর বাবলি', 'সালাম নমস্তে', 'ফানা, এবং 'চাক দে ইন্ডিয়া, ছবি পরিচালনা করেছেন। যে ছবি ছবিগুলি ছিল ব্যবসা সফল।
আশা করা যায় 'রবনে বানাদি জোড়ি' ছবিতে তিনি নতুন কোন যাদু দেখাতে পারবেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএইচবি/ওএস/এমআইআর/২১৩১ঘ.
bdnews24