২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিচার্ড কে মারলেন স্ট্যালোন

র‌্যাম্বো খ্যাত মার্কিন নায়ক সিলভেস্টার স্ট্যালোন রাগের চোটে মেরে বসলেন আরেক হলিউড অভিনেতা রিচার্ড গিয়ারকে। কারণ স্ট্যালোনের গায়ে রিচার্ড গিয়ার খাবার ফেলে দিয়েছিলেন। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- র‌্যাম্বো খ্যাত মার্কিন নায়ক সিলভেস্টার স্ট্যালোন রাগের চোটে মেরে বসলেন আরেক হলিউড অভিনেতা রিচার্ড গিয়ারকে। কারণ স্ট্যালোনের গায়ে রিচার্ড গিয়ার খাবার ফেলে দিয়েছিলেন। খবর মার্কিন ওয়েবসাইটের। ১৯৭০ সালের পটভূমিতে 'দি লর্ডস অব ফ্যাটবুশ' ছবির শুটিং এর সময় রিচার্ড মুরগির মাংসের ঝোল মাখানো একটি চর্বির টুকরো স্ট্যালোনের পায়জামায় ফেলে দেন। র‌্যাম্বো তারকা তখন রেগে আগুন হয়ে গরগর করতে এগিয়ে আসেন এবং রিচার্ডের উপর তার ঝাল ঝাড়েন। "দুপুরের খাবারের সময় আমি টয়োটা গাড়ির পেছনের সিটে বসে ছিলাম, সে সময় রিচার্ড আমার পাশ দিয়ে যাচ্ছিল। তার হতে ছিল ঝোল মাখানো মুরগির মাংস। যাওয়ার সময় রিচার্ড ঝোল মাখানো মুরগির একটি চর্বির টুকরো আমার পায়জামায় ফেলে দেয়। তাই তার মাথায় আমি কনুই দিয়ে মারি।" সরল স্বীকারোক্তি স্ট্যালোনের। এই ঘটনার পর রিচার্ড গিয়ারের কী অনুভুতি তা জানা যায়নি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএইচবি/ওএস/এমআইআর/২১৩০ঘ.