ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সাবেক আমেরিকান আইডল ক্যাথরিন ম্যাকফি প্রযোজক ও বন্ধু নিক কোকাস'কে বিয়ে করেছেন। শনিবার বেভারলি হিলস-এ বিয়েটা হয়। খবর মার্কিন ওয়েব সাইটের।
"নিক আমার জীবনের ভালবাসা", বলেন ম্যাকফি। "এটাই আমার জীবনের একমাত্র উপলক্ষ্য এবং সবকিছুই একদম নির্ভুল।"
২৩ বছর বয়সী ম্যাকফি ৪২ বছর বয়সী কোকাস এর সঙ্গে পরিচিত হন ২০০৫ সালে। সম্পর্কটা আরও গাঢ় হয় যখন ম্যাকফি গত বছর আমেরিকান আইডলের অডিশনে ছিলেন।
বিয়ের অনুষ্ঠানে আমেরিকান আইডল প্রতিযোগী কেলি পিকলার ও ম্যানডিসা সহ প্রায় ৩০৫ জন অতিথি উপস্থিত ছিলেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএইচবি/ওএস/২১১৫ঘ.
bdnews24