২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিবব্রতের 'বাক্সের বাইরে' ফারাহ রুমা

একজন সাধারণ মেয়ে, একজন সাংবাদিক, একজন টিভি উপস্থাপিকা- শিবব্রত বর্মনের লেখা 'বাক্সের বাইরে' ছবিতে এরকম তিনটি চরিত্রে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ফারাহ রুমা। সে সুবাদে তিনি প্রথম বারের মত চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

জানুয়ারি ৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- একজন সাধারণ মেয়ে, একজন সাংবাদিক, একজন টিভি উপস্থাপিকা- শিবব্রত বর্মনের লেখা 'বাক্সের বাইরে' ছবিতে এরকম তিনটি চরিত্রে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ফারাহ রুমা। সে সুবাদে তিনি প্রথম বারের মত চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। 'বাক্সের বাইরে' ছবিটি নির্মাণ করছেন অনিকেত আনাম। ইতিমধ্যে ছবিটির শুটিং শুরু হয়ে গেছে। ছবিটি একসঙ্গে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান ছবিটির পরিচালক। সে জন্য ছবিটি বাংলা ও ইংরেজী দুটি ভাষাতেই তৈরি করা হবে। এই ছবির শীলা, রুমা ও মিথিলা চরিত্রের রূপদানকারী অভিনেত্রী ফারাহ রুমা বলেন, "আমি অনেকদিন ধরেই চলচ্চিত্রে অভিনয় করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু সবসময় চেয়েছি আমার অভিনীত প্রথম ছবিটির চিত্রনাট্য থেকে সব কিছুই যেন আলাদা হয়। এই কারণেই আমি এই ছবিতে অভিনয় করছি। কারণ এই ছবিটির সব কিছুই আলাদা।" ফারাহ রুমা জানান ১ ফেব্র"য়ারি থেকে চলচ্চিত্রটির শুটিংয়ের কাজ শুরু হয়েছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২১৪২ঘ.