২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোগ এর প্রচ্ছদে ক্যাটরিনা কাইফ

বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল সাময়ীকি ভোগ ইন্ডিয়া'র সর্বশেষ সংস্করণে প্রচ্ছদকন্যা হয়ে এসেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। খবর ভারতীয় ওয়েবসাইটের। জাঁ পল গতিয়ের এর ডিজাইন করা পোশাক পরে হাজির হন তিনি ভোগ এর প্রচ্ছদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল সাময়ীকি ভোগ ইন্ডিয়া'র সর্বশেষ সংস্করণে প্রচ্ছদকন্যা হয়ে এসেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। খবর ভারতীয় ওয়েবসাইটের। জাঁ পল গতিয়ের এর ডিজাইন করা পোশাক পরে হাজির হন তিনি ভোগ এর প্রচ্ছদে। ভোগ ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ক্যাটরিনার পর আরও অনেক বলিউড তারকা ভোগ এর প্রচ্ছদে আসছেন অচিরেই। ১৮৯২ সালে আর্থার বল্ডউইন কর্তৃক প্রতিষ্ঠিত ভোগ বর্তমানে বিশ্বের ১৮টি দেশ থেকে প্রকাশিত হচ্ছে। ২০০৭ সালের অক্টোবরে ভোগ এর ভারতীয় সংস্করণ যাত্রা শুরু করে। প্রথম সংখ্যায় প্রচ্ছদে এসেছিলেন গেমা ওয়ার্ড, বিপাশা বসু ও প্রিয়াঙ্কা চোপড়া। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২১২৬ঘ.