ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- 'বাবুজী যারা ধীরে চলা' গানটির নৃত্যশিল্পী ইয়ানা গুপ্তা নাচানাচি বাদ দিয়ে গানে মনোনিবেশ করেছেন। শিঘ্রই একটা ইংরেজি গানের অ্যালবাম বের করতে যাচ্ছেন এই বলিউড আইটেম গার্ল। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ইয়ানা জানান, "আমি আমার প্রথম অ্যালবাম নিয়ে খুব সিরিয়াসলি কাজ করছি। আমি নিশ্চিত আমার এই উদ্যোগ সফল হবে।"
ইয়ানা এখন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত। অ্যালবামের গান লেখা, সুর করা ও গাওয়া সব তিনিই করছেন।
শিল্পী বলেন, "আমি অনেক আগেই গান শিখেছি। কিন্তু ইংরেজি যেহেতু আমার মাতৃভাষা নয়, ফলে বিষয়টি আয়ত্ত করতে একটু সময় লাগছে।"
হঠাৎ করে ইংরেজি গানের অ্যালবাম কেন, জানতে চাইলে ইয়ানার জবাব, "আমার গান শুনে একজন বলেছেন যে আমার একটা গানের অ্যালবাম করা উচিত। তার কথাই আমাকে উদ্ধুদ্ধ করেছে এই কাজে নামতে।"
ইয়ানা স্বীকার করেন, "আমি বড় শিল্পী নই। কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভাল একটা অ্যালবাম করার চেষ্টা করছি।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১১০১
bdnews24