২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা আন্দোলন নিয়ে মাহফুজ আহমেদ

ভাষা দিবস উপলক্ষে অভিনেতা মাহফুজ আহমেদ নাটক তৈরি করছেন। ড. মুহম্মদ জাফর ইকবালের চিত্রনাট্যে তৈরি নাটকটির নাম 'গ্রামের নাম খঞ্জনা'। ৫, ৬ ও ৭ ফেব্র"য়ারি নাটকটির শুটিং হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফেরডটকম) -- ভাষা দিবস উপলক্ষে অভিনেতা মাহফুজ আহমেদ নাটক তৈরি করছেন। ড. মুহম্মদ জাফর ইকবালের চিত্রনাট্যে তৈরি নাটকটির নাম 'গ্রামের নাম খঞ্জনা'। ৫, ৬ ও ৭ ফেব্র"য়ারি নাটকটির শুটিং হবে। ২১ ফেব্র"য়ারি ভাষা দিবসের বিশেষ নাটক হিসেবে 'গ্রামের নাম খঞ্জনা' নাটকটি প্রচারিত হবে এনটিভিতে। এতে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা, তিশা ও শুভ। এর আগেও ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা নাটক পরিচালনা করেছিলেন অভিনেতা মাহফুজ আহমেদ। 'দিন দিন প্রতিদিন' নামের সেই নাটকটি প্রচারিত হয়েছিল গত বছর কোরবানির ঈদে। মাহফুজ আহমেদ বলেন, "গ্রামের নাম খঞ্জনা' নাটকটি হবে আমার পরিচালনায় নবম নাটক।" এছাড়াও তিনি জানান, তার অভিনীত আফজাল আহমেদের পরিচালনায় ও জাকারিয়া স্বপনের রচনায় 'চলো বিয়ে করে ফেলি' নাটকটি এবারের ভ্যালেনটাইন'স ডে উপলক্ষে দেখানোর কথা থাকলেও নাটকটি প্রচারিত হবে না। কারণ নাটকটির শুটিং এখনও শেষ হয়নি। আর শুটিংয়ের জন্য শিল্পীদের সময়ও পাওয়া যাচ্ছে না। এই নাটকে মাহফুজের বিপরীতে অভিনয় করেছিলেন জয়া আহসান। বর্তমানে মাহফুজ আহমেদ ও অরণ্য আনোয়ারের যৌথ পরিচালনায় ধারাবাহিক 'আমাদের নুরুল হুদা' নাটকটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলা চ্যানেলে। অভিনেতা মাহফুজ আহমেদের নাটকে পরিচালনায় অভিষেক ঘটে 'গুড বাই সিনোরিনা' নাটক দিয়ে। নাটকটি ২০০৬ সালে চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল। বিডিনিউজটোয়েন্টিফেরডটকম/এএ/ওএস/এমআইআর/২০৪৬ঘ.