২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন বিয়ারের জন্য লড়বে ২১টি ছবি

এ বছরের বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কারের জন্য 'দেয়ার উইল বি ব্লাড' এর সঙ্গে লড়বে ইরান ও জাপানের ছবি। ৭ ফেব্র"য়ারি থেকে ১৭ ফেব্র"য়ারি পর্যন্ত অনুষ্ঠেয় উৎসবে গোল্ডেন বিয়ার এর জন্য প্রতিযোগিতা করবে মোট ২১টি ছবি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফেরডটকম) -- এ বছরের বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কারের জন্য 'দেয়ার উইল বি ব্লাড' এর সঙ্গে লড়বে ইরান ও জাপানের ছবি। ৭ ফেব্র"য়ারি থেকে ১৭ ফেব্র"য়ারি পর্যন্ত অনুষ্ঠেয় উৎসবে গোল্ডেন বিয়ার এর জন্য প্রতিযোগিতা করবে মোট ২১টি ছবি। খবর ভারতীয় ওয়েবসাইটের। মঙ্গলবার মনোনয়প্রাপ্তদের তালিকা ঘোষণা করেন উৎসবের আয়োজকরা। এদের মধ্যে আছেন স্প্যানিশ পরিচালক ইসাবেল কোইক্সেট পরিচালিত ছবি 'এলিজি'। ছবিটি ফিলিপ রোথের উপন্যাস 'দি ডেনিয়েল অ্যানিমেল' অবলম্বনে তৈরি করা। অভিনয় করেছেন পেনেলোপি ক্রুজ ও বেন কিংসলে। 'দেয়ার উইল বি ব্লাড' ছবিতে অভিনয় করেছেন ডেনিয়েল ডে লুইস ও ডেমিয়েন হ্যারিস। এছাড়াও মনোনয়ন পাওয়া ছবির মধ্যে আছে জন ম্যালকোভিচের 'গার্ডেন অফ দি নাইট'। আয়োজকরা মনে করেন হলিউডের লেখকদের ধর্মঘট বার্লিন চলচ্চিত্র উৎসবে কোন প্রভাব ফেলবে না। উৎসব পরিচালক ডাইটার কসস্লিক বলেন, "আমরা ডেড নয়, রেড কার্পেট সম্বর্ধনাই দিতে পারব। পেনেলপি ক্রুজ, কিংসলে ম্যালকোভিচ, নাটালি পোর্টম্যান, স্কারলেট জোহানসন সহ আরও অনেক হলিউড তারকা বার্লিনে আসবেন বলে আশা করছি।" ইংলিশ ব্যান্ড রোলিং স্টোন নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র 'শাইন এ লাইট' প্রদর্শনের মাধ্যমে উৎসব শুরু হবে। এই ছবির পরিচালক মার্টিন স্করসেস গত বছর 'দি ডিপার্টেড' ছবির জন্য সেরা পরিচালক হিসেবে অস্কার লাভ করেন। আয়োজকরা আশা করছেন উৎসবে স্করসেস ও রোলিং স্টোনের সদস্যরা অংশ নেবে। ছবিটি উৎসবের প্রতিযোগিতার বাইরে রাখা হবে। এছাড়াও প্রতিযোগিতার বাইরে প্রদর্শন করা হবে মার্কিন পপ গায়িকা ম্যাডোনার প্রথম পরিচালিত ছবি 'ফিল্থ এন্ড উইজডম'। প্রতিযোগিতার বাইরে থাকা আরও ছবির মধ্যে আছে আমেরিকান গায়ক, গীতিকার ও কবি প্যাটি স্মিথের জীবনী ভিত্তিক ছবি 'ড্রিম অফ লাইফ', পরিচালনায় স্টিভেন সেব্রিং। নেইল ইয়াং পরিচালিত ছবি 'সিএসএনওয়াই ডেজা ভিউ'। এই বছর এশিয়ার ছবির মধ্যে আছে হংকং এর পরিচালক জনি টো'র 'স্প্যারো' ও চীন এর পরিচালক ওয়াং জিয়াওশুয়াই এর 'ইন লাভ উই ট্রাস্ট'। জাপানের ছবির মধ্যে আছে, 'কাবেই- আওয়ার মাদার' পরিচালনা ইয়ামাদা। ইরানের ছবির মধ্যে আছে 'দি সং অফ স্প্যারোস', পরিচালনা করেছেন মজিদ মজিদি। ইউরোপের ছবির মধ্যে থাকছে মাইক লেই পরিচালিত ছবি 'হ্যাপি-গো- লাকি'। সাথে আছে দুটি ফরাসি ছবি। একটি হল রবার্ট গুয়েদিগুইয়ান পরিচালিত 'লেডি জেন' ও ফিলিপ ক্লদেল পরিচালিত ছবি 'আই হ্যাভ লাভড ইউ সো লং..'। উৎসবের প্রতিযোগিতায় অংশ নেয়া প্রামাণ্য ছবির মধ্যে আছে এরল মরিস পরিচালিত 'এসওপি' ('স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসেডিউর')। এই পরিচালকের 'দি ফগ অফ ওয়ার' প্রামাণ্য ছবিটি ২০০৪ সালে অস্কারের জন্য সেরা প্রামান্য ছবি হিসেবে নির্বাচিত হয়। বিজয়ীদের নির্বাচন করবেন আট সদস্যের আন্তর্জাতিক বিচারকমন্ডলি। এদের মধ্যে প্রধান হচ্ছেন গ্রিক পরিচালক কনস্টান্টিন কস্তা গভরাস। তার বিখ্যাত ছবিগুলোর মধ্যে 'জেড' ও 'মিসিং' অন্যতম। বিডিনিউজটোয়েন্টিফেরডটকম/ওএস/এমআইআর/২০৪১ঘ.