২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফডিসিতে নতুন দুটি শুটিং ফ্লোর

চলচ্চিত্র সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নির্মাণ করবে আরও দুটি শুটিং ফ্লোর। বর্তমানে এফডিসিতে নয়টি শুটিং ফ্লোর রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফেরডটকম) -- চলচ্চিত্র সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নির্মাণ করবে আরও দুটি শুটিং ফ্লোর। বর্তমানে এফডিসিতে নয়টি শুটিং ফ্লোর রয়েছে। পুরনো ফ্লোরগুলির আধুনিকায়ন ও সংস্কার কাজের জন্যও তথ্য মন্ত্রণালয়কে সুপারিশ জানিয়েছেন বিএফডিসি'র বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আ.ন.ম বদরুল আলম। তিনি বলেন, "বাংলা চলচ্চিত্রের হারানো গৌরবাজ্জল ইতিহাসকে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। সেই পদক্ষেপেরই অংশ হিসেবে নির্মাণ করা হবে নতুন দুটি শুটিং ফ্লোর। এই দুটি ফ্লোর এফডিসি'র ভিতর খালি জায়গাতেই নির্মিত হবে।" তিনি আরও জানান, নতুন ফ্লোর দুটি নির্মাণ করার জন্য এরই মধ্যে এফডিসি তথ্য মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদন পেয়ে গেছে। বিডিনিউজটোয়েন্টিফেরডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৪১ঘ.