২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরই বিয়ের পিড়িতে বসবেন সালমান খান

অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর সালমান খান। বাবা-মা'রর ইচ্ছাকে শিরোধার্য করে এ বছরই বিয়ে করে সংসারী হবেন বলে জানিয়েছেন বলিউড তারকা। আর পাত্রী অবশ্যই তার দীর্ঘদিনের প্রেমিকা ক্যাটরিনা কাইফ। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফেরডটকম) -- অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর সালমান খান। বাবা-মা'রর ইচ্ছাকে শিরোধার্য করে এ বছরই বিয়ে করে সংসারী হবেন বলে জানিয়েছেন বলিউড তারকা। আর পাত্রী অবশ্যই তার দীর্ঘদিনের প্রেমিকা ক্যাটরিনা কাইফ। খবর ভারতীয় ওয়েবসাইটের। বলিউডের লাভার বয় বলে পরিচিত সালমানের প্রেমিকাদের তালিকাটি বেশ দীর্ঘ। সে তালিকায় আছেন বহু নায়িকা এবং মডেল। এদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হলেন ঐশ্বরিয়া। অবশ্য গত পাঁচ বছর ক্যাটরিনা ছাড়া আর কারও দিকে তাকাননি সালমান। যদিও হালের ক্রেজ এই নায়িকা সুপারস্টার সালমানের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। কিন্তু দুঃসময়ে অর্থাৎ সালমানের জেলে থাকাকালীন সময়ে তার কাছেই ছিলেন ক্যাটরিনা। তাই বোঝাই যাচ্ছে ক্যাটরিনা কাইফের মাঝেই সাল্লু তার হৃদয়ের হৃদয়টাকে খুঁজে পেয়েছেন। ক্যাটরিনা অবশ্য কিছু দিন আগেই জানিয়েছেন, শিঘ্রই বিয়ের কোন পরিকল্পনা তার নেই। তবে প্রেমিকের বিয়ের ঘোষণায় তিনি নিশ্চয়ই মত পাল্টাবেন। বিডিনিউজটোয়েন্টিফেরডটকম/টিএন/ওএস/এমআইআর/২০৩৯ঘ.