২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউমোনিয়ায় আক্রান্ত হুমায়ুন ফরিদী হাসপাতালে

বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরিদী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছে, তার অবস্থা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। ফরিদীর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মির্জা নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিনেতা আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় রোববার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরিদী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছে, তার অবস্থা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। ফরিদীর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মির্জা নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিনেতা আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় রোববার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, "অবস্থা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। আমরা তাকে নিউমোনিয়ার চিকিৎসা দিচ্ছি। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে।" জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদী প্রায় চার দশক ধরে মঞ্চ, টেলিভিশন ও সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/২১০০ ঘ.