২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'যব উই মেট' এর গানে নাচতে সাইফের অসম্মতি

শনিবার রাতে স্টারডাস্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সাইফের নাচ দর্শকদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানে তিনি অনেক হিট গানের সঙ্গে নেচেছিলেন। কিন্তু জানা গেছে, অনুষ্ঠানে তিনি 'যাব উই মেট' ছবির হিট গান 'মজ্জা মজ্জা' এর সঙ্গে নাচতে রাজী হননি। কারণ ছবিতে এই গানের সঙ্গে নেচেছিলেন এটি কারিনা কাপুরের সাবেক প্রেমিক শহীদ কাপুর। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জানুয়ারি ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- শনিবার রাতে স্টারডাস্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সাইফের নাচ দর্শকদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানে তিনি অনেক হিট গানের সঙ্গে নেচেছিলেন। কিন্তু জানা গেছে, অনুষ্ঠানে তিনি 'যাব উই মেট' ছবির হিট গান 'মজ্জা মজ্জা' এর সঙ্গে নাচতে রাজী হননি। কারণ ছবিতে এই গানের সঙ্গে নেচেছিলেন এটি কারিনা কাপুরের সাবেক প্রেমিক শহীদ কাপুর। খবর ভারতীয় ওয়েবসাইটের। শহীদের সঙ্গে কোন ধরনের তুলনা বা বিতর্ক থেকে দূরে থাকার কারণেই সাইফ এই গানে নাচতে অসম্মতি জানান। শুধু তাই নয় কারিনার হাতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার তুলে দিতেও অস্বীকৃতি জানান সাইফ। সাইফ-কারিনার সম্পর্ক বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত বিষয়। এর আগে কাপুরকন্যা শহীদ কাপুরের সঙ্গে দীর্ঘ চার বছর প্রেম করেছেন। এই সম্পর্ক চলাকালীন সময়েই 'তাহসান' ছবির সেটে কারিনা সাইফের প্রেমে পড়েন। অবশ্য ইদানীং এই জুটির মান-অভিমান র্পব চলছে বলে জানা গেছে। সাইফ স