জানুয়ারি ২৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বন্ড সিরিজের পরের ছবিতে জেমস বন্ড বিয়ে করতে পারে। ছবির অভিনেত্রী গেমা আর্টারটন জানিয়েছেন এ তথ্য। খবর বৃটিশ ওয়েবসাইটের।
ওয়েবসাইটে উল্লেখ করা হয়, আর্টারটন বলেছেন যে, তিনি ও বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ এক হানিমুন সুইটে ছবির একটি দৃশ্যের শুটিং করেছেন।
এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে অভিনেত্রী বলেন, "আমি বোধ হয় অনেকখানি বলে ফেলেছি।"
১৯৬৯ সালে 'অন হার ম্যাজেস্টি'স সার্ভিস' ছবিতে বিয়ে করতে দেখা যায়। কিন্তু ওই ছবিতেই বন্ডের শত্র" ব্লোফেল্ড তার স্ত্রীকে হত্যা করে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২১৪৩ঘ.
bdnews24