২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অক্ষয়ের কুস্তি

শাহরুখ খানের হকি ও জন আব্রাহামের ফুটবলের পর বলিউড তারকা অক্ষয় এবার কুস্তি নিয়ে মাতলেন। তবে কুস্তি নিয়ে কোন ছবি তিনি করছেন না। বরং পাঁচ কুস্তিগিরের ভরণ-পোষণের দায়িত্ব নিচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জানুয়ারি ২৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- শাহরুখ খানের হকি ও জন আব্রাহামের ফুটবলের পর বলিউড তারকা অক্ষয় এবার কুস্তি নিয়ে মাতলেন। তবে কুস্তি নিয়ে কোন ছবি তিনি করছেন না। বরং পাঁচ কুস্তিগিরের ভরণ-পোষণের দায়িত্ব নিচ্ছেন তিনি। অনেকেরই হয়তো জানা নেই, অক্ষয় কুমারের বাবা হরিয়ম ভাটিয়া ছিলেন একজন কুস্তিগির। এই কারণে কুস্তি খেলার প্রতি অক্ষয়ের আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। ২৬ জানুয়ারি শনিবার মুম্বাইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত বাৎসরিক কুস্তি প্রতিযোগিতায় উপস্থিত হন অক্ষয় কুমার। এই প্রতিযোগিতার প্রবর্তক ও আয়োজক হচ্ছেন কংগ্রেস দলের মুখপাত্র সঞ্জয় নিরুপম। তিনি অক্ষয়কে কুস্তি খেলায় সার্বিক সহযোগিতা করার জন্য আহবান জানান। সঞ্জয়ের আহবানে সাড়া দিয়ে অক্ষয় পাঁচ জন কুস্তি খেলোয়াড়ের মৌলিক চাহিদা পূরণের জন্য আর্থিক সহায়তা দিতে রাজি হন। এর ফলে এই পাঁচ জন কুস্তি খেলায় নিজেদের জীবন গড়তে পারবে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২১৪১ঘ.