২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও অডিওতে সোহেল আরমান

অভিনেতা, নাট্যকার ও পরিচালক সোহেল আরমান অনেকদিন পর অ্যালবামের জন্য গান লিখলেন। অ্যালবামটির নাম 'দূরবিন ভেরিয়েশন টু পয়েন্ট জিরো'। ভালোবাসা দিবস উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করবে লেজার ভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জানুয়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অভিনেতা, নাট্যকার ও পরিচালক সোহেল আরমান অনেকদিন পর অ্যালবামের জন্য গান লিখলেন। অ্যালবামটির নাম 'দূরবিন ভেরিয়েশন টু পয়েন্ট জিরো'। ভালোবাসা দিবস উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করবে লেজার ভিশন। এই অ্যালবামে সোহেল আরমান লেখা গানটির শিরোনাম হচ্ছে 'মন পুকুর'। গানটির সুর ও সঙ্গীত করেছেন ইবরার টিপু। মিউজিক ভিডিও নির্মাণ করতে গিয়ে অনেকটা শখ করেই গান লেখা শুরু করেন সোহেল আরমান। এছাড়া তার পরিচালিত নাটকের জন্যও তিনি গান লিখেছেন। ক্রিকেট বিশ্বকাপের চলার সময় ক্রিকেট নিয়ে সোহেল আরমানের লেখা 'বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ' গানটি বেশ জনপ্রিয়তা পায়। গানটির গায়ক ছিলেন আসিফ আকবর। এর আগে সোহেল আরমান সর্বশেষ গান লেখেন গানচিল থেকে প্রকাশিত 'বাক্সর গান' অ্যালবামে। নাটকের গান নিয়ে সাজানো এই অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ২০০৭ সালে। বর্তমানে নাটকের শুটিংয়ের জন্য সোহেল আরমান ব্যাংককে অবস্থান করছেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২১৪০ঘ.