২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলছুট ব্যান্ডের ব্যবস্থাপক শাহান কবন্ধ

'দলছুট' ব্যান্ডের ব্যবস্থাপকের দায়িত্ব তুলে দেয়া হল তরুণ গীতিকার শাহান কবন্ধের কাঁধে। বর্তমানে 'দলছুট' রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছে। তাই ব্যান্ডের অন্যান্য কাজ করার জন্য তারা একজন ব্যবস্থাপকের তাগিদ অনুভব করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জানুয়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- 'দলছুট' ব্যান্ডের ব্যবস্থাপকের দায়িত্ব তুলে দেয়া হল তরুণ গীতিকার শাহান কবন্ধের কাঁধে। বর্তমানে 'দলছুট' রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছে। তাই ব্যান্ডের অন্যান্য কাজ করার জন্য তারা একজন ব্যবস্থাপকের তাগিদ অনুভব করে। দলছুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য বাপ্পা মজুমদার জানান, "শাহান কবন্ধের সঙ্গে আমাদের মানসিক বোঝাপড়া ভালো। তাই ব্যান্ডের সবার সিদ্ধান্তেই তার উপর ব্যান্ডের ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে।" শাহান কবন্ধ বলেন, "গান লেখার সুবাদে বাপ্পা মজুমদার ও ব্যান্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক গড়ে ওঠে। একসময় আমার পেশা ছিল সাংবাদিকতা। এখন সেটা আর করছি না। হাতে তাই সময়ও আছে। সবদিক বিবেচনা করে আমি 'দলছুট' ব্যান্ডের ব্যবস্থাপকের পদটি সানন্দে গ্রহণ করে নিলাম।" এর আগে 'দলছুট' ব্যান্ডের কোন ব্যবস্থাপক ছিল না। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২১৩৯ঘ.