২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসী খেতাব গ্রহণ করলেন শাহরুখ

ফ্রান্সের সম্মানজনক রাষ্ট্রীয় খেতাব অফিসার অফ দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস গ্রহণ করলেন শাহরুখ খান। রবিবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বলিউড অভিনেতাকে এই সম্মান জানানো হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 07:31 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জানুয়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ফ্রান্সের সম্মানজনক রাষ্ট্রীয় খেতাব অফিসার অফ দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস গ্রহণ করলেন শাহরুখ খান। রবিবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বলিউড অভিনেতাকে এই সম্মান জানানো হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের। মুম্বাইয়ে আয়োজিত ৪দিনব্যাপী ফরাসী চলচ্চিত্র উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে ভারতে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত জেরোম বোনাফন্ট শাহরুখকে এই উপাধি প্রদান করেন। গত ১৫ বছরের ক্যারিয়ারে হিন্দি চলচ্চিত্র শিল্পে যে অবদান রেখেছেন তার জন্য শাহরুখকে এই সম্মাননা জানালো ফরাসী সরকার। এই সময়ে অনেক উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেন তিনি। ২০০৭ সালে শাহরুখ অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'চাক দে ইন্ডিয়া' ও 'ওম শান্তি ওম'। ১৯৫৭ সাল থেকে ফ্রান্স দেশে ও দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন বিশিষ্ট জনদের এই সম্মাননা জানিয়ে আসছে। এর আগে ভারতের আদুর গোপালকৃষ্ণান, অরুদ্ধুতি রায়, পশ্চিমা গায়ত ডেভিড বাউয়ি, বব ডিলান, হলিউড অভিনেতা জর্জ ক্লুনি, লিওনার্দো ডি ক্যাপ্রিও ও ক্লিন্ট ইস্টউডের মতো খ্যাতিমানরা এই সম্মাননা লাভ করেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৪৫ ঘ