২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অমর সিং বাড়ির নাম রাখলেন ঐশ্বরিয়ার নামে

উত্তর প্রদেশে শ্রীমতি ঐশ্বরিয়া বচ্চন কন্যা মহাবিদ্যালয় এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান থেকে ফিরে ভারতের সমাজবাদী পার্টির নেতা অমর সিং এবার তার নুতন বাসভবনের নামও রাখলেন এই বলিউড তারকার নামে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 07:30 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জানুয়ারি ২৮ ( বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- উত্তর প্রদেশে শ্রীমতি ঐশ্বরিয়া বচ্চন কন্যা মহাবিদ্যালয় এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান থেকে ফিরে ভারতের সমাজবাদী পার্টির নেতা অমর সিং এবার তার নুতন বাসভবনের নামও রাখলেন এই বলিউড তারকার নামে। খবর ভারতীয় ওয়েবসাইটের। শনিবার রাতে উত্তর প্রদেশের রাজধানীর গোমতী নগরের বিপুল খন্ডে তৈরি তার নতুন বাড়িতে বচ্চন পরিবারকে নিয়ে গেলে তারা হতবাক হয়ে যান। লখনৌ বিমানবন্দর থেকে বচ্চন পরিবার সোজা গিয়ে ওঠেন সিং এর নবনির্মিত 'ঐশ্বরিয়া'য়। সেখানে তারা নৈশভোজ ও রাত্রি যাপন করেন। অমর সিং এর এই উদ্যোগ অনেকে বাড়াবাড়ি হিসেবে দেখছেন। তির্যক মন্তব্যও করেছেন অনেকে। তবে এরকম নামকরণের কারণ জানতে চাইলে অমর সিং সাংবাদিকদের বলেন, "অভিষেক আমার ছেলের মতো আর ঐশ্বরিয়া আমার ছেলের বউ। তাহলে তার নামে আমি বাসার নামকরণ করলে অসুবিধাটা কোথায়? কিংবা এমনকী আমি যদি এ বাসাটা তাকে উপহার দিতে চাই তাহলেও কী কারও কিছু বলার আছে?" সিং আরও বলেন, "আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি হিন্দুদের দেবী লক্ষীর আরেক নাম ঐশ্বরিয়া।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৪৪ ঘ